শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৩:৫৮

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে এ বিষয়ে সম্মতি দিয়েছেন পুতিন।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে তারা এ বিষয়ে সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর মতো নিরাপত্তা গ্যারান্টি দিতে পারবে।

যেখানে বলা হয়েছে, জোটের যেকোনো একটি সদস্যের ওপর হামলা পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতা করে আসছেন। উইটকফ বলেন, ইউক্রেন যদি এই বিকল্প নিরাপত্তা গ্যারান্টি মেনে নিতে পারে, তাহলে এটি কার্যকর একটি সমাধান হতে পারে। উইটকফ বলেন, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে আর কোনো ভূখণ্ডে না যাওয়ার বিষয়েও রাজি পুতিন।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সফরের আগে জেলেনস্কি বলেন, ‘এই নিশ্চয়তা অবশ্যই বাস্তবসম্মত হতে হবে এবং স্থল, আকাশ এবং সমুদ্রে সুরক্ষা দিতে সক্ষম হবে। এ ছাড়া ইউরোপের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গঠিত হবে।’

স্টিভ উইটকফ আরো বলেন, রাশিয়া আলোচনায় কিছু বিষয়ে ছাড় দিয়েছে। বিশেষ করে দনেৎস্ক অঞ্চল নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

এর আগে শুক্রবার আলাস্কায় এক বৈঠকে পুতিন ট্রাম্পকে একটি শান্তি প্রস্তাব দেন। রাশিয়া জাপোরিঝিয়া ও খেরসনে ফ্রন্টলাইন ‘স্থগিত’ করতে রাজি, তবে বিনিময়ে ইউক্রেনকে দনবাস অঞ্চলের দোনেৎস্ক এলাকা থেকে সরে আসতে হবে।

ইউরোপীয় কূটনৈতিক সূত্র জানায়, তারা আশঙ্কা করছে, ট্রাম্প হয়তো জেলেনস্কিকে এই শর্ত মেনে নিতে চাপ দেবেন। রাশিয়া দনবাস অঞ্চলকে নিজেদের বলে দাবি করে এবং বর্তমানে লুহানস্কের পুরোটা ও দোনেৎস্কের প্রায় ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এ ছাড়া ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপও অবৈধভাবে দখল করে নেয়।

জেলেনস্কি মঙ্গলবার স্পষ্ট বলেন, ইউক্রেন দনবাস অঞ্চল ছাড়ার কোনো প্রস্তাব গ্রহণ করবে না, কারণ এটি ভবিষ্যতে আরো আগ্রাসনের সুযোগ তৈরি করতে পারে। তিনি আরো বলেন, ইউক্রেনের সংবিধান অনুযায়ী ভূখণ্ড পরিবর্তনের জন্য একটি গণভোট প্রয়োজন।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর