শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সরকারিভাবে ২০০ নারী কর্মী নেবে জর্ডান, থাকা খাওয়া ও বিমান ভাড়া ফ্রি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১২:৫০

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের ক্লাসিক ফ্যাশন কম্পানিতে নারী গার্মেন্টস কর্মী নিয়োগ দেওয়া হবে। কর্মীদের বিনা মূল্যে থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা দেওয়া হবে। কর্মীদের আসা-যাওয়ার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে। মাসিক মূল বেতন ১৩০ জর্ডানি দিনার।

গতকাল সোমবার (১৮ আগস্ট) বোয়েসেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডানের ক্লাসিক ফ্যাশন কম্পানিতে ২০০ নারী গার্মেন্টস কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। জর্ডানসহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে।

বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির শর্তাবলি :

(১) চাকরির চুক্তি ৩ (তিন) বৎসর (নবায়নযোগ্য);

(২) দৈনিক ৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন এবং ওভারটাইম স্বেচ্ছাধীন;

(৩) নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে;

(৪) চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে;

(৫) যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে, তারা নিয়োগের অনুপযুক্ত হবে;

(৬) প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে;

(৭) একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে;

(৮) অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে;

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ :

নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫% ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, জীবন বীমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কম্পানি বহন করবে। তবে মেডিক্যাল ফি, পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। জর্ডানে গমন করার পর প্রার্থীর মেডিক্যাল ফি, পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা কম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে।

সাক্ষাৎকারের সময় যা আনতে হবে :

(১) ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা);

(২) মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১০ (দশ) সেট রঙিন ফটোকপি;

(৩) ভোটার আইডি কার্ড / জন্ম নিবন্ধন;

(৪) শিক্ষাগত / অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

সাক্ষাৎকারের স্থান ও তারিখ :

আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ আগামী ২২ ও ২৩ আগস্ট, শুক্রবার ও শনিবারসকাল ৮ টায় সাক্ষাৎকার/ টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, মিরপুর, ঢাকা এ উপস্থিত থাকতে হবে। এ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে ও প্রবাস বন্ধু কলসেন্টার ১৬১৩৫-এ যোগাযোগ করা যেতে পারে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য https://brms.boesl.gov.bd/ জানা যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর