শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কক্সবাজারে আমেরিকান নারীকে যৌন হেনস্তা, আসামির ৭ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৫:১২

কক্সবাজারে আমেরিকান নাগরিক এলিজাবেথ হিলটন কিম্মেল (Elizabeth Helton Kimmel) (৫৪) নামের এক নারীকে যৌন নীপিড়নের অপরাধে এক আসামিকে ৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন আদালত।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম জিললুর রহমান এ রায় প্রদান করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এলিজাবেথ তার স্বামীর চাকরির সুবাদে কক্সবাজার শহরে অবস্থান করেন।

স্বামী ক্লিনটন রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট আন্তর্জাতিক সেবা সংস্থায় কর্মরত। এলিজাবেথ গত ১০ মার্চ সকালে কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউস পাহাড় সংলগ্ন রাস্তায় জগিং করছিলেন।

এসময় কক্সবাজার শহরের মোহাজের পাড়ার তারিকুল ইসলাম (২২) আকস্মিক এলিজাবেথের ওপর চড়াও হয়ে তাকে জাপটে ধরে যৌন হেনস্তা করেন। পরবর্তী সময় বাদীনির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৬ (ছয়) ঘণ্টার মধ্যে আসামি তারিকুলকে গ্রেপ্তার করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান কালের কণ্ঠকে জানান, ঘটনার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কক্সবাজার সদর থানায় অভিযোগপত্র দাখিল করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মামলার সাক্ষ্য নিয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস.এম. জিললুর রহমান আসামি তারিকুল ইসলামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর