শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রকাশ্যে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৫:৪৪

ইরানে চারজনকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দক্ষিণ ইরানে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

দেশটির বিচার বিভাগের নিউজ পোর্টাল মিজান জানিয়েছে, ‘ফারস প্রদেশের বেইরামে এক পরিবারের চার সদস্যের নৃশংস হত্যার একজন অপরাধীকে মঙ্গলবার জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছে।’

ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার গোষ্ঠীগুলির মতে, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে চীনের পরেই রয়েছে ইরান। ইরান সাধারণত ভোরবেলা ফাঁসি দিয়ে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করে।

মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ডাকাতির সময় এক মা এবং তার তিন সন্তানকে হত্যা করেছিল।

ইরানের গণমাধ্যম অনুসারে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট রায় নিশ্চিত করেছে।

মিজান জানিয়েছে, ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হবে। কবে মৃত্যুদণ্ড দেওয়া হবে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর