শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আবারও প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৫:৩১

ইরানে গতকাল বৃহস্পতিবার হত্যাকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত আরো এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। দেশটির বিচার বিভাগ এই খবর জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনা ঘটেছে আরেকটি প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র দুই দিন পর। সাধারণত ইরানে মৃত্যুদণ্ড কারাগারের ভেতরে কার্যকর করা হয়।

তবে যে অপরাধ সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে, সেক্ষেত্রে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান অনলাইনকে প্রাদেশিক বিচার বিভাগের প্রধান হেইদার আসিয়াবি জানান, সর্বশেষ ফাঁসি বৃহস্পতিবার ভোরে কুর্দকুই শহরে অপরাধস্থলেই জনসম্মুখে কার্যকর করা হয়েছে।

মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দণ্ডপ্রাপ্ত ব্যক্তি গত বছরের শেষ দিকে একটি রাইফেল দিয়ে এক দম্পতি ও এক তরুণীকে হত্যা করেছিলেন। এর আগে, মঙ্গলবার দক্ষিণের ফারস প্রদেশে আরেকজনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়।

তিনি ডাকাতির সময় এক মা ও তার তিন সন্তানকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার স্ত্রীকেও একই অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে তার ফাঁসি কারাগারের ভেতরে পরে কার্যকর হবে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, চীনের পর বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় ইরানে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত মাসে ইরানকে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়েছিল। সংস্থাটি জানায়, এ বছরের প্রথম ছয় মাসেই অন্তত ৬১২ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা একটি উদ্বেগজনক বৃদ্ধি।

ইরান পাল্টা যুক্তি দিয়ে জানায়, মৃত্যুদণ্ড কেবলমাত্র সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য। ইরানে হত্যা, ধর্ষণ, পরকীয়া এবং কিছু মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ছাড়া ইসলামি আইন অনুযায়ী ‘ঈশ্বরের বিরুদ্ধে বিদ্বেষ’ ও ‘পৃথিবীতে দূষণ সৃষ্টি’র অপরাধও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর