শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পর্দায় আসছে প্রিন্সেস ডায়ানার জীবনী!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৫:০৪

ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ প্রিন্সেস ডায়ানা, যার অকালমৃত্যু সারা বিশ্বে রীতিমতো আলোড়ন তৈরি করেছিল। ১৯৯৭ সালের এ রকমই একটা আগস্ট মাসের ক্যালেন্ডারের পাতার শেষ তারিখ। আর সেই শেষ তারিখেই জীবনের খাতার শেষ পাতাটা লিখেছিলেন তিনি। এবার তার জীবনী তুলে ধরা হবে পর্দায়।

শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের পর্দায় আসছে প্রিন্সেস ডায়ানাকে নিয়ে এক তথ্যচিত্র। আর সেই তথ্যচিত্রের কাজ নাকি শুরু হবে খুব শিগগিরই। ইতিমধ্যেই তার জন্য আনুষ্ঠানিকভাবে নেটফ্লিক্সের সঙ্গে কথা হয়েছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের।

Princess Diana: why her death 25 years ago has sparked so many conspiracy theories

১৯৯৭ সালে প্যারিসে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন প্রিন্সেস ডায়ানা। আগামী ২০২৭ সালে প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ৩০ বছর সম্পূর্ণ হবে। সেই দিনটিকে স্মরণ করেই এই তথ্যচিত্র নির্মাণ। মনে করা হচ্ছে যে ওই সময়েই এই তথ্যচিত্রটির সম্প্রচার শুরু হবে। উল্লেখ্য, ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর সময় প্রিন্স হ্যারি মাত্র ১২ বছরের এক বালক।

মায়ের মৃত্যু যে তার জীবনে এক বড় অভিশাপ হিসেবে নেমে এসেছিল তা তিনি সব সময়েই স্বীকার করেন। মায়ের মৃত্যু তাকে আজও তাড়া করে বেড়ায়। আর তাই মায়ের মৃত্যুর ৩০ বছরে তার স্মরণে এ এক বড় উদ্যোগ হ্যারির, তা বলাই বাহুল্য। এখন অপেক্ষা এই তথ্যচিত্রের কাজ কিভাবে এগোয় ও কবে দর্শকের দরবারে আসে তা দেখার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর