শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

টুকু

ক্ষমতায় এলে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৩:০২

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সবচেয়ে বড় সমস্যা বেকারত্বের সমস্যা। শিক্ষিতরা ঠিকমতো চাকরি পায় না। আগামীতে বিএনপি যদি আল্লাহর রহমতে ও জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তবে দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারেক রহমান।

গতকাল রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকাবাসীর উদ্যোগে তারেক রহমান ষোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘জাতির সামনে তারেক রহমান ৩১ দফা উপস্থাপন করেছেন। বিএনপি ক্ষমতায় এলে ঘরে ঘরে একটি করে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। কার্ডটি মায়েদের নামে থাকবে। সেই কার্ডের মাধ্যমে প্রতিমাসে টাকা বা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে।

যাতে মায়েরা সংসার চালাতে পারেন এবং সংসারে সম্মানিত হন।’ এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর