শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রশ্ন মাসুদ কামালের

পাকিস্তান আমাদের কী গণতন্ত্র শেখাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৪:১৮

পাকিস্তান আমাদেরকে কী গণতন্ত্র শেখাবে বলে প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, ‘পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফর করছেন। এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে।

আমাদের সঙ্গে তাদের ব্যবসা-বাণিজ্য ভালো হতে পারে। আমাদের নির্বাচন নিয়েও উনাদের কিছু পর্যবেক্ষণ উনারা বলছেন। আমরা বুঝতে পারি না যে পাকিস্তান আমাদেরকে কী গণতন্ত্র শেখাবে?’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ‘পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানকে জেলের মধ্যে রেখে দিয়েছে তারা।

ইমরান খানের দল স্বতন্ত্র নির্বাচন করে একক সংখ্যাগরিষ্ঠতায় প্রায় সবচেয়ে বেশি আসন পেয়েছে। সেই দলের নেতাকে তারা জেলে ভরে রেখেছে। এই হলো ওদের গণতন্ত্র অবস্থা। তারা আমাদের গণতন্ত্র সম্পর্কে হয়তো সবক-টবক দেবে।

আমরা সেটা পেয়ে খুব আনন্দ অনুভব করব।’ তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একটা দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর তারা কিছু সমঝোতা স্মারক, চুক্তি এগুলো করেছে। খুবই ইনসিগনিফিক্যান্ট। এগুলো দেশের জন্য খুব যে জরুরি বা গুরুত্বপূর্ণ আমি তাও মনে করি না।

’পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত ইস্যুর কথা উল্লেখ করে মাসুদ বলেন, ‘তিনটা ইস্যু নিয়ে আমরা বলেছি তারা এগুলো কোনো গুরুত্বই দিচ্ছে না। এক নম্বর ইস্যু হলো ক্ষতিপূরণের ইস্যু। আমাদের সঙ্গে তাদের ক্ষতিপূরণের একটা ব্যাপার আছে। তারা ‘৭১ সালে আমাদের এখানে যে ক্ষতিগুলো করেছে— হত্যাযজ্ঞ চালিয়েছে, ধ্বংস করেছে আমাদের অনেক কিছু, আমাদের অর্থনৈতিক যে বিশাল ক্ষতি করেছে সেগুলোর একটা হিসাব নিকাশের পর আমরা একটা ক্ষতিপূরণ পেতে পারি। এটা আন্তর্জাতিক আইনের মাধ্যমেই পেতে পারি।’

দ্বিতীয় ইস্যুর কথা উল্লেখ করে মাসুদ কামাল বলেন, ‘আমাদের এখানে যে গণহত্যা হয়েছে সেই ব্যাপারে আমাদের দাবি পাকিস্তান দুঃখ প্রকাশ করুক। তারা মাফ চাক আমাদের কাছে যে আমরা অন্যায় করেছি, তোমাদের কাছে ক্ষমা চাই। এ বিষয়টা নিয়ে ইমরান খান যখন পাকিস্তানে বিরোধী দলের ছিলেন, যখন প্রধানমন্ত্রী হননি তখন তিনি সংসদে বলেছিলেন পাকিস্তান গভর্মেন্টের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া একাত্তরের ঘটনা নিয়ে। এটা নিয়েও কোনো প্রকাশ্য ক্ষমা আনুষ্ঠানিকভাবে কেউ চায়নি।’

তৃতীয় ইস্যুর কথা উল্লেখ করে মাসুদ বলেন, ‘আমাদের এখানে পাকিস্তানের অনেক নাগরিক আটকা পড়ে আছে। আমরা বলি যে বিহারী ক্যাম্প আছে একটা মোহাম্মদপুর, আরেক জায়গা সৈয়দপুর, এরকম প্রচুর পাকিস্তানি আমাদের এখানে আটকা আছে। তারা পাকিস্তানে ফেরত যেতে চায়, কিন্তু যেতে পারেনি। তারা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেনি এখন পর্যন্ত। কিন্তু আমাদের এখানে বসবাস করছে। তারা তো পাকিস্তানের নাগরিক, তাদেরকে পাকিস্তান গভর্মেন্ট ফেরত নেবে এই দাবিটা আমরা করছি। এটা নিয়ে কোনো আলোচনা, ডেভেলপমেন্ট এখন পর্যন্ত হয়নি।’

মাসুদ কামাল আরো বলেন, ‘এই তিনটা হলো আমাদের সঙ্গে তাদের অমীমাংসিত বিষয়। অথচ এই ইসহাক দার বলছেন সমাধান নাকি হয়ে গেছে। কবে হলো? সমাধান হয়ে থাকলে যে নাগরিকগুলো আটকা আছে এদের কী হবে? এদেরকে নিচ্ছেন না কেন আপনি?’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর