শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ভালো মানুষের অভাবেই দুর্নীতি বাড়ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৫:৩৯

ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান বলেছেন, ভালো মানুষের অভাবেই দুর্নীতি বাড়ছে। বাংলাদেশের দুর্নীতি কমাতে সবচেয়ে বড় প্রয়োজন ভালো মানুষ গড়ে তোলা। আর সেই কাজের শুরু হয় প্রাথমিক শিক্ষায়।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জেমস গোল্ডম্যান বলেন, ‘প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ একজন শিক্ষার্থীকে ভালো মানুষ বানানোর প্রথম স্তর। আমরা আশা করি, সুশাসিত বাংলাদেশ গড়ার কাজ এখান থেকেই শুরু হয়েছে এবং ভবিষ্যতে তা আরো জোরালো হবে। তখনই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব হবে।’

বাংলাদেশে উন্নয়ন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এ কূটনীতিক জেলা শিক্ষা অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে তিনি টিআইবির বরিশাল কার্যালয় পরিদর্শন করেন। বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে সকাল ১১টার দিকে তিনি পরিদর্শনে যান। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতালের নানা সীমাবদ্ধতা ও সংকটের কথা তাকে অবহিত করা হয়।

সমস্যাগুলোর সমাধানে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন জেমস গোল্ডম্যান। এ সময় টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, বরিশাল সনাক সভাপতি গাজী জাহিদ হোসেন, শাহ শাজেদা, শুভংকর চক্রবর্তী, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আশফাকুর রহমান উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর