শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মিথিলার জীবনে এল নতুন এক অর্জন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৫, ১২:৪৪

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জঘবনে এলো নতুন এক অর্জন। সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন তিনি।

এক ফেসবুক পোস্টে মিথিলা লেখেন— অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।

অভিনেত্রী আরও বলেন, আমার জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেওয়ার মানে ছিল এই চ্যালেঞ্জ গ্রহণ করা—যেখানে আমাকে একদিকে পূর্ণকালীন পেশাগত জীবন, মাঝেমধ্যে অভিনয়ের কাজ এবং ব্যাপক পারিবারিক দায়িত্ব সামলাতে হয়েছে, অন্যদিকে এগিয়ে নিতে হয়েছে এই ডিগ্রির পথচলা।

এই অভিজ্ঞতা আমাকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে, শিখিয়েছে আমি আসলে কতটা সামলাতে পারি। পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা লেখেন, আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব—একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।

অভিনয়ের পাশাপাশি সমাজকর্ম ও শিক্ষা নিয়ে কাজ করছেন মিথিলা।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর