শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

উন্নত সংস্করণের কাওসার স্যাটেলাইট উন্মোচন করল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৪:৪০

ইরানের মহাকাশ সংস্থার উপমন্ত্রী ও প্রধান হাসান সালারিয়ের উপস্থিতিতে শনিবার উন্নত সংস্করণের কাওসার স্যাটেলাইট উন্মোচন করা হয়েছে।

সালারিয়ে নিশ্চিত করেছেন যে দেশীয়ভাবে নির্মিত এই স্যাটেলাইটের দ্বিতীয় সংস্করণ আগামী কয়েক মাসের মধ্যেই কক্ষপথে উৎক্ষেপণ করা হবে।

গত বছর কাওসার-১ এবং হুদহুদ স্যাটেলাইট সফলভাবে সয়ুজ লঞ্চারের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়েছিল। এক বছরেরও কম সময়ে ইরান উন্নত কাওসার স্যাটেলাইটের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে।

৫০ কেজি ওজনের এই স্যাটেলাইটটি ৫০০ কিলোমিটার উচ্চতায় সান-সিংক্রোনাস কক্ষপথে অবস্থান করবে।

নতুন এই স্যাটেলাইট কাওসার-১ এবং হুদহুদ-এর যৌথ মিশন সম্পাদন করবে; যার ব্যবহার থাকবে রিমোট সেন্সিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), নিখুঁত কৃষি এবং মানচিত্র প্রণয়ন।

সালারিয়ে উল্লেখ করেন, কাওসার হলো ইরানের বেসরকারি খাতের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট, যার দ্বিতীয় সংস্করণটি প্রথমটির অভিজ্ঞতার আলোকে উন্নত করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর