শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চুলের যত্নে কোন ভিটামিন কিভাবে কাজ করে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৫:১১

আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা নিয়ম করে চুলে শ্যাম্পু করছেন, কন্ডিশনারও দিচ্ছেন, তবু যেন চুল দেখলে মনে হচ্ছে ‘কাকের বাসা’। রুক্ষ চুল কিছুক্ষণের মধ্যেই জট লেগে যায়। আর সেই জট ছাড়াতে গেলেই গোছা গোছা চুল উঠছে।

তারা ভাবছেন বাড়তি যত্ন নিলেই লাভ হবে। যদিও তাদের ভাবনা ভুল নয়, তবে শুধু বাইরে থেকে যত্নও যথেষ্ট নয়। এজন্য দরকার সঠিক পুষ্টি। ২০১৮ সালে ‘ডার্মাটোলজি অ্যান্ড থেরাপি’ নামক জার্নালে প্রকাশিত গবেষণালব্ধ ফলাফল বলছে, উপযুক্ত পুষ্টির অভাব হলে চুল ঝরতে পারে। তাই চুলের জন্য প্রয়োজন পর্যাপ্ত ভিটামিন। চলুন, তাহলে জেনে নেওয়া যাক, চুলের যত্নে কোন ভিটামিন কিভাবে কাজ করে।

ভিটামিন এ

যাদের রুক্ষ চুলের সমস্যা রয়েছে, তাদের ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিনটি সেবামের ক্ষরণ বাড়িয়ে চুল স্বাভাবিক ভাবে নরম, মসৃণ রাখতে সাহায্য করে। সেবাম গ্রন্থি নিঃসৃত প্রাকৃতিক তেল চুল আর্দ্র ও নরম রাখতে এবং রুক্ষ ভাব দূর করতে সাহায্য করে। সেই কারণেই খাদ্যতালিকায় যুক্ত করা প্রয়োজন গাজর, ডিম, রাঙাআলু, ক্যাপসিকাম ইত্যাদি।

ভিটামিন সি

রোগ প্রতিরোধে সাহায্যকারী ভিটামিনটি চুল ও ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে জরুরি। চুলের অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো কোলাজেন নামক প্রোটিন। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দূষণ, সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মির প্রভাবে এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের মাত্রা কমতে থাকে। আর এসবের ঘাটতি পূরণেই জরুরি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া। যেকোনো লেবু, বেলপেপার, ব্রকলি, টমেটো ও বেরি জাতীয় ফলে ভিটামিনটি মেলে।

ভিটামিন ডি

দুর্বল হেয়ার ফলিকলের কারণেও চুল ঝরে পড়তে পারে। ভিটামিন ডি চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে। হাড় মজবুত রাখার জন্যই এই ভিটামিনের গুণাগুণের কথা সবাই জানেন। তবে চুল গজাতেও এই ভিটামিন জরুরি।

একাধিক গবেষণায় উঠে এসেছে, অ্যালোপেসিয়া এরিয়েটার মতো অবস্থায় যখন চুল উঠে যায়, ভিটামিন ডি চুল গজাতে সাহায্য করে। ডিমের কুসুম, তৈলাক্ত মাছ, দুধে মেলে ভিটামিন ডি। সূর্যালোকের উপস্থিতিতেও ত্বকে ভিটামিনটি তৈরি হয়।

ভিটামিন ই

চুলের সুরক্ষা বর্ম হিসেবে কাজ করে ভিটামিন ই। শরীরে তৈরি হওয়া ফ্রি র‌্যাডিক্যালের কারণে অক্সডেটিভ স্ট্রেস হয়। ভিটামিন ই তা কমাতে, কোষ পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। ক্ষতিগ্রস্ত চুল মেরামত করে। বিভিন্ন রকম বাদাম, ব্রকলি, আম, রাঙাআলু, সবুজ সবজিতে ভিটামিনটি মেলে।

ভিটামিন বি৭

চুলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো কেরাটিন নামে এক ধরনের প্রোটিন। বায়োটিন বা ভিটামিন বি৭-এর অভাব কেরাটিনের উৎপাদনে প্রভাব ফেলে। এই ভিটামিন গ্লুকোজ, ফ্যাটি এসিড, অ্যামাইনো এসিডের বিপাকে সাহায্য করে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ৩০ মাইক্রোগ্রাম ভিটামিনের প্রয়োজন পড়ে। বাদাম, শাক, বীজ, রাঙাআলু, দুধ, দই নিয়মিত খেলে ভিটামিনটির অভাব হবে না।

 


 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর