শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চালককে চেতনানাশক মিশ্রিত সিগারেট খাইয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪২

দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বগুড়া জেলার ধুনট উপজেলা থেকে শফিউল ইসলাম শাফি (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার বগুড়ার ধুনট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিসপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে। তার কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, গত ২৭ আগস্ট সকালে চালক আপেল উদ্দিন মন্ডল ইজিবাইক নিয়ে বের হন। এ সময় স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি ঘুরতে যাওয়ার জন্য তার ইজিবাইক ভাড়া নেন। স্বপ্নপুরি পার্ক ঘুরে ফেরার পথে ওই দম্পতি চালকের সঙ্গে সখ্য গড়ে তোলেন।

একপর্যায়ে তারা চেতনানাশক মিশ্রিত সিগারেট খাইয়ে চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠসংলগ্ন কাঁচা রাস্তায় ফেলে ইজিবাইক ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান।

পরে ইজিবাইক মালিক বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তিনি আরো জানান, গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।

অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর