শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মাসুদ কামাল

রাজনীতিবিদদের বোঝা বড় কঠিন, ‘হ্যাঁ’ বললে বুঝতে হবে ‘না’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩

রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, রাজনীতিবিদদের বোঝা বড় কঠিন। তারা ‘হ্যাঁ’ বললে বুঝতে হবে ‘হবে না’। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি এ কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ‘বিএনপি বলেছে তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। মানে আপনি একটি নির্বাহী আদেশে একটি দলকে নিষিদ্ধ করে দেবেন সেটা তারা চায় না। তারা এটা স্পষ্টভাবে বলেছে। কিন্তু আমি তাদের আচরণের মাধ্যমে এটা ঠিক বুঝতে পারি না। কারণ আগে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু বিএনপি প্রতিবাদ করেনি।

কিন্তু এই আদেশ দেওয়ার এক-দুই মাস আগে তারা বারবার বলেছে, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।’

মাসুদ কামাল বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। যারা এটা বলেছেন, তারাই কিন্তু নিষিদ্ধ করেছেন।’

তিনি বলেন, ‘রাজনীতিবিদদের বোঝা বড় কঠিন।

তারা ‘হ্যাঁ’ বললে বুঝতে হবে ‘হবে না’। যদি বলে ‘হতেও পারে’, তার মানে বুঝতে হবে ‘নিশ্চিত হবেই না’। আর যদি ‘না’ বলে, তাহলে বুঝতে হবে ‘হতে পারে’। আমি জানি না কোনটা তাদের মনের কথা আর কোনটা মুখের কথা। জনগণ কোনটা বুঝবে আমি জানি না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর