শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

২৫ বছরের ক্রিকেট ক্যারিয়াকে বিদায় জানালেন অমিত মিশ্র

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৪

ভারতের অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্র সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি ২৫ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন।

৪২ বছর বয়সী এই স্পিনার ভারতের হয়ে খেলেছেন ২২ টেস্ট, ৩৬ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৩ সালে, আর সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৭ সালে।

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ছিলেন নিয়মিত মুখ, সর্বশেষ খেলেছেন আইপিএল ২০২৪–এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে।

আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান দিল্লি ক্যাপিটালস), ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন মিশ্র। ১৬২ ম্যাচে নিয়েছেন ১৭৪ উইকেট, যা সর্বকালের সেরার তালিকায় অষ্টম। মিশ্রর নামের সঙ্গে জড়িয়ে আছে আইপিএলের সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডও।

তিনি করেছেন তিনটি হ্যাটট্রিক (২০০৮, ২০১১ ও ২০১৩ সালে)। অবসরবার্তায় মিশ্র বলেন, ‘আজ ২৫ বছর পর ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ক্রিকেট ছিল আমার প্রথম ভালোবাসা, আমার শিক্ষক ও আনন্দের সবচেয়ে বড় উৎস। ভক্ত, সতীর্থ, কোচ, বিসিসিআই ও পরিবার—সবাইকে ধন্যবাদ আমাকে এই যাত্রায় সমর্থন দেওয়ার জন্য।

’দীর্ঘ ক্যারিয়ারে মিশ্র ১৫২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৩৫ উইকেট নিয়েছেন। এর মধ্যে ১৫২টি লিস্ট-এ ম্যাচে ২৫২ উইকেট এবং ২৫৯ টি-টোয়েন্টিতে ২৮৫ উইকেট। ব্যাট হাতে উল্লেখযোগ্য কীর্তি ২০১২ সালে রঞ্জি ট্রফিতে কর্ণাটকের বিপক্ষে অপরাজিত ডাবল সেঞ্চুরি (২০২)।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর