শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

স্বামী বাড়ি ছাড়লেই প্রেমিকের সঙ্গে থাকেন শিল্পা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫

বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল শিল্পা শেঠি। তবে সময়টা ভালো যাচ্ছে না তার। শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা, দুজনেরই বেশ কঠিন সময় পার করছেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ।

৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এর মা‌ঝেই নাকি বাড়ি ছেড়েছেন শিল্পার স্বামী, আর এমন সময় শোনা গেল, অন্য কারও প্রেমে পড়েছেন শিল্পা!

শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহার’। ছবি মুক্তির আগে তিনি ঘোষণা করেছিলেন, প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যার্তদের জন্য দান করবেন। এরইমধ্যে মিডিয়ায় ভাইরাল হলো এক ভিন্নধর্মী খবর।

তার স্ত্রী নাকি ভুলতে বসেছেন তাকে! সম্প্রতি ফারহা খান আসেন শিল্পার বাড়িতে, তাঁর নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। বাড়িতে ঢুকে ফারহা রাজের কথা জিজ্ঞেস করতেই শিল্পা জানান, তিনি তাঁর স্বামী নয় বরং প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন। অভিনেত্রীর এমন কথা শুনেই চক্ষু ছানাবড়া ফারহার! তিনি পাল্টা বলেন, ‘‘এই তো জীবন। স্বামী যেতে না যেতেই প্রেমিক এলো বাড়িতে।

শিল্পা জানান, তিনি এক সর্দারজির প্রেমে পড়েছেন। সেই সর্দারজি আসলে আর কেউ নন, শিল্পার স্বামী রাজ। তার ‘মেহার’ নামে যে ছবিটি মুক্তি পেয়েছে সেখানে তাঁকে সর্দারের চরিত্রেই দেখা গেছে। বলা যায়, শিল্পা কোমর বেঁধে স্বামীর প্রচারে মাঠে নেমেছেন।

২৪ আগস্ট থেকে শুরু হয়েছে সালমান খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ বস ১৯’। এ বছর রাজ সেখানেও যোগ দিয়েছেন। পাশাপাশি, এ বছর তার তিনটি পাঞ্জাবি সিনেমা মুক্তির সম্ভাবনা। সব মিলিয়ে এ বছরের শুরুটা ভাল হয়েছিল রাজের। হঠাৎ করে প্রতারণা মামলায় নতুন করে বিতর্কে জড়াবেন, ঘুণাক্ষরেও তা বোধহয় টের পাননি রাজ-শিল্পা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর