শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মেঘলা

১০০টা মেয়েকে জিজ্ঞেস করেন, বট আইডি মানে শিবিরের আইডি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৬

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ছাত্রদল মনোনীত প্রার্থী চেমন ফারিয়া ইসলাম মেঘলা মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকে মেয়েই জানে বট আইডি মানেই শিবিরের আইডি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখানে ১০০ মেয়েকে জিজ্ঞেস করেন, সবাই বলবে বট আইডি মানেই শিবিরের আইডি, এবং তারা যেসব কর্মকাণ্ড করে- তারা যখন ফুলের মালা দিয়ে একজন দাগি আসামিকে নিয়ে আসে। সেই বাংলাদেশে তো তাদের অস্তিত্ব থাকতে পারে না, থাকারই কথা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তো নয়ই। আমার যখন প্রাত্যাহিক জীবন বাধাগ্রস্ত হয়, এখানে আমার মতো বাকিদেরও একই অবস্থা।

ডাকসুর মতো জায়গায় তারা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে- সেটাই প্রশ্ন। নারী শিক্ষার্থী হয়রানি প্রতিরোধে ছাত্রদল কাজ করে যাচ্ছে উল্লেখ করে মেঘলা বলেন, আমাদের প্যানেলের দিকে দেখলেই বুঝবেন আমরা সব সময়ই এসব কাজ যারা করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছি। আমরা বারবার প্রশাসনকে এসব বিষয় নিয়ে অবহিত করছি, কিন্তু তাদের মধ্যে এসব নিয়ে কোনো তৎপরতা দেখতে পাইনি। গত ৬ মাসে এসব নিয়ে আমরা প্রোক্টর স্যারের কাছে গিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখিনি।

ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক আরো বলেন, জাতীয়তাবাদ বুকে ধারণ করে বাংলাদেশে বর্তমানে স্থিতিশীলতার রাজনীতি প্রয়োজন, কারণ বাংলাদেশ আফগানিস্তান হোক চাচ্ছি না, ভারত হোক চাচ্ছি না। বাংলাদেশ বাংলাদেশের মতোই থাকুক।

নিজের অভিজ্ঞতা দিয়েই পরিবর্তনটাই আনতে চাচ্ছেন জানিয়ে মেঘলা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মেয়েরা যেন নিরাপদে থাকতে পারে এটাই আমি চাই। আমার প্রাথমিক ইশতিহারে এটা উল্লেখ আছে।

আমার যেহেতু অভিজ্ঞতা আছে, সেহেতু আমি এই পরিবর্তনটা আনতে পারবো। আমি যেহেতু ছাত্রী বিষয়ক সম্পাদক, স্টুডেন্টদের নিয়ে কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। মহিলা পরিষদ করে এসেছি, শিশু একাডেমি করে এসেছি,জাতি সংঘের প্রোজেক্টগুলোয় কাজ করেছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর