শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নায়লা নাঈম

মেয়েরা শারীরিক সৌন্দর্য হারায় সংসার করতে গিয়ে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৭

এক সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম এখন আলো ঝলমলে দুনিয়ায় তেমন দেখা দেন না, তবে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন। নিয়মিত নিজের ফেসবুক হ্যান্ডেলে মতামত প্রকাশ করছেন। তেমনই নারীদের বিয়ে ও বিয়ে পরবর্তী সময়ের পার্থক্য তুলে ধরলেন, রাখলেন প্রশ্ন।

শনিবার রাতে এক ফেসবুক পোস্টে নায়লা নাঈম লিখেছেন, মেয়েরা তাদের শারীরিক সৌন্দর্য হারায় সংসার করতে গিয়ে এবং বাচ্চা জন্ম দিয়ে সে বাচ্চাকে বড় করতে গিয়ে। একেই বলে নারীত্ব এবং মাতৃত্ব অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। অবশ্যই সেসব নারীদেরকে আমি সম্মান করি।

তিনি বলেন, কিন্তু পুরুষ তো পড়ে থাকে সুঠাম গড়নের সুন্দরী মেয়েদের পেছনে! দোষটা তাহলে কার? সেই নারীর? যে সৌন্দর্য হারিয়ে ফেলে সংসার করতে গিয়ে এবং বাচ্চা লালন পালন করতে গিয়ে?নাকি সেই পুরুষের যার নজর সব সময়ই বাঁকা?

নায়লা নাঈম তুমুলভাবে আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে। সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন।

শোবিজে নায়লার গুরুত্ব বেড়ে যায়। কাজের সময়ের পরিধি বাড়তে থাকে। বিজ্ঞাপন, গানের মডেল নাটক—সমানভাবে চলতে থাকে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে শোবিজে অভিষেক ঘটে নায়লা নাঈমের।

এরপর পোশাকের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেন। তবে এখন ব্যস্ত চিকিৎসা পেশায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর