শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ধর্ষণ মামলায় জনপ্রিয় অভিনেতার ১৪ দিনের জেল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জনপ্রিয় অভিনেতা আশিস কাপুরকে। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে গ্রেপ্তার করা হয় ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের এই অভিনেতাকে। দিল্লির তিস হাজারি আদালত শনিবার (৬ সেপ্টেম্বর) তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুসারে, গত ২ সেপ্টেম্বর পুনে থেকে আশিসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লিংক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস পায়েল সিঙ্ঘলের আদালতে হাজির করা হলে এই সিদ্ধান্ত আসে। এক নারীর অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ ও শারীরিক আঘাতের মামলা দায়ের করা হয়।

অভিযোগকারী জানান, আশিস কাপুরের এলাকায় এক পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। সেখানেই তার পানীয়ের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়।

জ্ঞান হারানোর পর তাকে টেনে একটি শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ভুক্তভোগী কয়েকজনের নাম উল্লেখ করলেও পরবর্তীতে বিবৃতিতে কেবল আশিস কাপুরকেই অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেন তিনি।

গ্রেপ্তারের পর পুলিশ তার মোবাইল ফোন জব্দ করেছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য আবেদন করেছে। পাশাপাশি তাকে পুনেতে নিয়ে গিয়ে তদন্ত চালানোরও অনুমতি চাওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর