শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নিজের বাড়িতে হেনস্থার শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২

কলকাতার এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে সময়টা ভালো যাচ্ছে না তার। বেশ কিছুদিন ধরে নানাভাবে হেনস্তার শিকার তিনি— এমনই দাবি তার। যে কারণে এক শঙ্কার মাঝেই কাটছে এই অভিনেত্রীর সময়।

নিজের শহরে, নিজের আবাসনে এমনই এক ঘটনা ঘটেছে অভিনেত্রীর সঙ্গে, যা তিনি কল্পনাও করেননি! বিষয়টি খোলাসা করে বললে, গত রোববার সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে অভিনেত্রী জানান, ভীষণ আতঙ্কে আছেন তিনি, নিজের শহরেই এমন পরিস্থিতি হবে- ভাবতেই পারছেন না।

সামাজিক মাধ্যমে তার বক্তব্য, ‘এই মুহূর্তে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। কিছুদিন ধরেই আমার নাম নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে।

কখনও আমার সম্পর্ক নিয়ে। কখনও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। কিন্তু কেন এ রকম ঘটছে, সেটাই বুঝতে পারছি না।

’প্রয়োজনে শহর ছেড়ে চলে যাবেন, এমনটা ইঙ্গিত দিয়ে অভিনেত্রী বলেন, ‘নিজের আবাসনে আজ চূড়ান্ত হেনস্তার শিকার। যা দুঃস্বপ্নেও ভাবিনি। আতঙ্কে কাঁপছি। নিজের শহরকে চিনতে পারছি না! এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি? আজ সেই জন্মভূমি কত অচেনা।’

নিজের সুরক্ষার কারণেই কলকাতা পুলিশের সহযোগিতায় দেহরক্ষী পেয়েছেন এই অভিনেত্রী।

সে প্রসঙ্গে তার দাবি, ‘আমি দেহরক্ষী নিয়ে ঘোরার মতো মেয়ে নই।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর