শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ঠাকুরগাঁওয়ে ৩ তলার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পৌর শহরের আর্ট গ্যালারি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম কুদরত আলী (৬২)। তিনি ওই এলাকার মৃত গৌওসল আজমের ছেলে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাতে ওসি জানান, নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে কুদরত আলীর মৃত্যু হয়েছে। তিনি কখন এবং কী কাজে ছাদে গিয়েছিলেন পরিবারের সদস্যরা তা নির্দিষ্ট করে বলতে পারছেন না। দুপুরে বাড়ির পাশে অপর একটি একতলা ছাদে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের সুরতহালে (কুদরত আলীর) শরীরে জখম ও পোড়া দাগ দেখা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।

ওসি সারোয়ার আলম আরো বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে সদর থানায় অপমৃত্যুর মামলা করা হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর