শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাফারি পার্কে পেছন থেকে সিংহের আক্রমণ, প্রাণ গেল কর্মীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৬

থাইল্যান্ডে সিংহের আক্রমণে এক চিড়িয়াখানার পরিচর্যাকারী নিহত হয়েছেন বলে বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় সাফারি পার্কটির সুরক্ষা ব্যবস্থা ও সিংহ পালনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

দুর্ঘটনাটি ঘটেছে ব্যাঙ্ককের সাফারি ওয়ার্ল্ডে, যারা নিজেদের এশিয়ার অন্যতম বৃহত্তম উন্মুক্ত চিড়িয়াখানা বলে দাবি করে। সেখানে দর্শনার্থীদের জন্য জনপ্রতি প্রায় এক হাজার ২০০ বাথ (৩৭ ডলার) দিয়ে সিংহ ও বাঘকে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে।

থাইল্যান্ডের জাতীয় উদ্যান, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী সুরক্ষা পরিচালক সাদুদি পুনপুগডি এএফপিকে বলেন, নিহত চিড়িয়াখানার কর্মী নিয়মিত সিংহদের খাবার দিতেন। তিনি গাড়ি থেকে নেমে পড়লে প্রায় ছয় বা সাতটি সিংহ একসঙ্গে তাকে আক্রমণ করে।

আক্রমণের প্রত্যক্ষদর্শী চিকিৎসক ও দর্শনার্থী তাভাচাই কানচনারিন স্থানীয় থাইরাথ টেলিভিশনকে বলেন, ‘আমি একজন লোককে খোলা গাড়ি থেকে নেমে একা দাঁড়িয়ে থাকতে দেখি, পশুগুলোর দিকে পেছন ফিরে। বিষয়টি আমার অদ্ভুত মনে হয়েছিল।

প্রায় তিন মিনিট তিনি দাঁড়িয়ে থাকার পর একটি সিংহ ধীরে ধীরে এসে পেছন থেকে তাকে ধরে ফেলে। তিনি কোনো শব্দও করতে পারেননি।’

প্রাণী সুরক্ষা সংস্থা ওয়াইল্ডলাইফ ফ্রেন্ডস ফাউন্ডেশন থাইল্যান্ডের এডউইন উইক ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমরা নিহত প্রাণী পরিচর্যাকারীর প্রতি গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনা আমাদের কঠোরভাবে মনে করিয়ে দেয়, জন্ম থেকে মানুষ লালন করলেও এ ধরনের প্রাণী যেকোনো সময় মানুষের জীবনের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।

’চিড়িয়াখানার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পার্কের সব সিংহই বৈধ লাইসেন্সপ্রাপ্ত। তিনি আরো বলেন, ‘আমাদের নিয়ম রয়েছে এবং আমরা বারবার সবাইকে তা মনে করিয়ে দিই, কারণ আমরা বিপজ্জনক প্রাণীর সঙ্গে কাজ করি।’

ওই কর্মকর্তা জানান, নিহত ব্যক্তি ৩০ বছরেরও বেশি সময় ধরে সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন এবং তিনি ছিলেন ‘একজন সদালাপী মানুষ’।

সাফারি ওয়ার্ল্ডের ওয়েবসাইটে বলা আছে, ‘এখানে দর্শনার্থীরা বাঘ, সিংহ, ভালুক ও জেব্রার মতো বন্য প্রাণীর কাছাকাছি যেতে পারেন, যেগুলো তাদের প্রাকৃতিক পরিবেশে অবাধে ঘোরাফেরা করে।’

থাইল্যান্ডে সিংহ পালন বৈধ।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বন্দি সিংহের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে। বর্তমানে প্রায় ৫০০ সিংহ বিভিন্ন চিড়িয়াখানা, প্রজননকেন্দ্র, পোষা প্রাণীর ক্যাফে ও ঘরে নিবন্ধিত রয়েছে।

প্রাণী অধিকার সংস্থা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস (পেটা) বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘সাফারি ওয়ার্ল্ডকে অবশ্যই এসব সিংহকে পুনর্বাসনকেন্দ্রে সরিয়ে নিতে হবে। তারা তো কোনো ভুল করেনি, বরং শুধু তাদের স্বাভাবিক আচরণই প্রকাশ করেছে।’

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর