শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মানিকগঞ্জে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪

মানিকগঞ্জের দৌলতপুরে মায়ের গলায় বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে রবি চন্দ্র ভদ্রের (৪২) বিরুদ্ধে। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রানী ভদ্র (৬৪) ওই এলাকার মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী এবং ঘাতক রবি চন্দ্রের মা। দৌলতপুর থানার ওসি এ আর এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে তাদের পারিবারিক কলহে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রবি ধারালো বঁটি দিয়ে তার মায়ের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে দ্রুত পালিয়ে যান।

দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই বিষয় নিয়ে গত রাতেও মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, একপর্যায়ে এই ঘটনাটি ঘটে।

দৌলতপুর থানার ওসি এ আর এম আল মামুন জানান, আমরা রানী ভদ্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া ঘাতক রবিকে ধরার চেষ্টা চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর