শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কুমার শানুর সঙ্গে পরকীয়া সম্পর্ক, কণিকার ছেলে বললেন— ‘খুবই বিষাক্ত’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার শানু। ভারতের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য প্রায় ২১,০০০ গান গেয়েছেন এই গুণী শিল্পী। একদিনে ২৮টি গান রেকর্ড করে বিশ্বরেকর্ডও করেছেন তিনি। কুমার শানুর মোহনীয় সুরের মূর্ছনায় পাগল হয়ে একসময় তার প্রেমে হাবুডুবু খেতেন অনেক নারী ভক্ত।

শুধু যে নারী ভক্তরাই প্রেমে পড়েছেন বিষয়টি তেমনও না। কয়েকজন অভিনেত্রীও রয়েছে এই তালিকায়। তেমনই এক বলিউড অভিনেত্রী কুনিকা সদানন্দ। কুমার শানু ও কণিকার সম্পর্ক নিয়ে বলিউডে আলোচনা কম হয়নি।

এটি বলিউডের অন্যতম আলোচিত এক পরকীয়া প্রেমের গল্প। যা ঘিরে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন দুজন। এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন কণিকার ছেলে আয়ান। জানালেন, এই সম্পর্কটি ছিল খুবই বিষাক্ত।

সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ান বলেন, ‘আমি সেই সম্পর্কের অনেক পরে জন্মেছি। শানুকে সামনাসামনি কখনও দেখিনি। কিন্তু মা এখনও তার শিল্পীসত্তাকে শ্রদ্ধা করেন। এটা প্রেম নয়, এটা শিল্পের প্রতি এক গভীর সম্মান।’

তিনি আরও বলেন, ‘মা কখনও আবেগে অন্ধ হন না। এটা অহংকার নয়, এটা তার আত্মসম্মানের প্রতিফলন। আমি যখন গুগলে তার নাম খুঁজি, মা বলেন, তিনি আমার জীবনে এক সময় খুব গুরুত্বপূর্ণ ছিলেন। আমি তাকে আত্মার সঙ্গী মনে করতাম। প্রত্যেকের জীবনে একবার এমন ভালোবাসা হওয়া উচিত। কিন্তু সেটা ছিল বিষাক্ত— খুবই, খুবই বিষাক্ত।’

কণিকা জানিয়েছিলেন, এই প্রেম ছিল গোপন, কারণ তিনি শানুর বৈবাহিক অবস্থার প্রতি সম্মান রেখেছিলেন। আয়ান বলেন, ‘সম্পর্কটি যন্ত্রণাদায়ক হলেও, তা আমাদের জীবনে গভীর ছাপ রেখে গেছে। আমরা সেই ছায়া থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর