শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রিমান্ড শেষে আনিসুল-সালমান কারাগারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪২

আশুলিয়া থানার সবজি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া। এর আগে গত ৯ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর তাদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এজন্য মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, শাহাবুল ইসলাম শাওন আশুলিয়া থানা এলাকায় ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করতেন।

জুলাই আন্দোলন চলাকালে ৪ আগস্ট তিনি এ আন্দোলনে অংশ নেন। আশুলিয়া বাইপাইল মোড়ে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলি লাগে শাওনের। মারা যান তিনি। এ ঘটনায় গত বছরের ২৪ আগস্ট তার বড় ভাই মো. তৌহিদুল মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে আরও ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর