শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ছাগল চুরির অপরাধে ৬ যুবক কারাগারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

কুমিল্লার মুরাদনগরে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ায় ৬ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় মামলা দায়েরের পর আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে পারভেজ (২২), একই গ্রামের রহিম মিয়ার ছেলে সাইদুল (২৩), শিশু মিয়ার ছেলে তামিম (২৩), বাদশা মিয়ার ছেলে ইসমাইল (২৫), শহিদ মিয়ার ছেলে ওমর ফারুক (২৫) ও গুঞ্জর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিঘীরপাড় গ্রামের জয়নাল হোসেনের ৯ বছর বয়সী মেয়ে জাকিয়া সুলতানা দুইটি ছাগল নিয়ে দিঘীরপাড় নুরুন্নেসা হাফিজিয়া মাদরাসার রাস্তার পাশে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে আন্ত:জেলা চোরচক্রের ৬ সদস্য জাকিয়াকে কৌশলে পানি আনতে মাদরাসার ভেতর পাঠায়।

একপর্যায়ে তারা ছাগলটি নিয়ে পালিয়ে যায়। পানি নিয়ে এসে জাকিয়া সুলতানা দেখে তার একটি ছাগল নেই। এ সময় জাকিয়া চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কলাবাগান মোরে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি সিএনজিসহ চোরচক্রের ৬ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। পরে জয়নাল হোসেন বাদী হয়ে রবিবার রাতে মামলা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, স্থানীয়দের হাতে আটক ৬ যুবককে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর