প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬
বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে কোনো এক সময়ে উপজেলার গুজিয়ার সাদুল্লাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— ওই গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৩৫) ও তার ছেলে ইমরান নাজির (১৮)।
ইমরান বগুড়ার ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রাজমিস্ত্রি ওই বাড়িতে কাজ করতে যান। এ সময় তারা বাড়ির দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। এতে না খুললে প্রতিবেশীদের সন্দেহ হয়।
তখন তারা দেওয়াল টপকে বাড়ির ভেতর প্রবেশ করে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
মন্তব্য করুন: