শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মানিকগঞ্জে ক্ষিরাই নদী থেকে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০০

নিখোঁজের তিনদিন পর মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া পুর্বপারা জামে মসজিদের ইমাম রফিকুল ইসলামের (৩৮) মরদেহ ক্ষিরাই নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাঘুটিয়া গ্রামের আব্দুল রহিমের ছেলে। গত এক বছর ধরে তিনি পুখুরিয়া জামে মসজিদের ইমাম হিসাবে কর্মরত ছিলেন। তিনি গত রবিবার (১৪ সেপ্টেম্বর) ফজরের নামাজ পড়ানোর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মসজিদ কমিটির সভাপতি বিল্লাল হোসেন জানান, গত রবিবার ইমাম রফিকুল ইসলাম মসজিদে ফজরের নামাজে ইমামতি করেন। কিন্তু যোহরের নামাজের সময় তিনি অনুপস্থিত ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়রা ক্ষিরাই নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

ঘিওর থানার ওসি কহিনুর ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর