শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ব্যারিস্টার ফুয়াদ

আ. লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এ ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬

আওয়ামী লীগ বা নৌকা মার্কা নির্বাচন করতে পারবে না, এ ব্যাপারে সব রাজনৈতিক দলের একাত্মতা আছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে তার দল ও নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না, এই ব্যাপারে সবার মধ্যে একাত্মতা আছে।

কারণ, গণ-অভ্যুত্থানের ব্যাপারে তারা ন্যূনতম রিগ্রেট করেনি। জাতির কাছে ক্ষমা চাওয়া, বিচারের মুখোমুখি হওয়া—এই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের ব্যাপারে এই পজিশনটা থাকবে।

’সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ।

জামায়াত ঘোষিত যুগপৎ আন্দোলের বিষয়ে তিনি বলেন, ‘যেকোনো রাজনৈতিক দলের তো তার নিজস্ব কর্মসূচি দেওয়ার এবং রাজনীতি করার একটা জায়গা আছে। এটা ডেমোক্রেটিক ফ্রেমেই আছে। কারণ জামায়াত তো আর বিএনপি না।

ঠিক একইভাবে বিএনপি তো আর জামায়াত না। অতঃএব সবাই সবার জায়গা থেকে কর্মসূচি দেবে, কাজ করবে। সেটার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না।’

ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, ‘পিআর পদ্ধতিতে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ প্রচুর মেরুকরণের চেষ্টা করবে।

কিন্তু ফান্ডামেন্টালি গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির ভেতরে যদি বোঝাপড়াটা ভালো থাকে, যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষের দায়িত্ব পালন করব। কিন্তু শত্রুর প্রশ্নে, গণ-অভ্যুত্থান প্রশ্নে আমরা কম্প্রমাইজ করব না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর