শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে হত্যার দায়ে তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়ার আবু তালহার ছেলে।

মামলার বরাত দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাড. মো. মাসুদুর রহমান বলেন, ‘প্রেমের সম্পর্কের পর পাইকোশা পূর্বপাড়ার ইসমাইল হোসেন একই গ্রামের আব্দুল হালিম সরকারের মেয়ে সুমাইয়া খাতুন সুরুভীকে নিয়ে পালিয়ে বিয়ে করেন।

কিন্তু ইসমাইল বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতে থাকেন। এ অবস্থায় ২০২০ সালের ১৯ জুন দুপুরে সুমাইয়া খাতুন সুরুভীকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর নিহতের মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যান ইসমাইল ও তার স্বজনরা।

’তিনি আরো বলেন, ‘এ ঘটনার পরের দিন নিহতের ভাই আবু হানিফ সরকার বাদী হয়ে কামারখন্দ থানায় ইসমাইল হোসেন, তার বাবা আবু তালহা ও মা শাহিদা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে ইসমাইল ও তার মা শাহিদা খাতুনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ইসমাইলকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার মাকে বেকসুর খালাস দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন পলাতক রয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর