শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গাজার পথে শহিদুল আলম, সম্মান জানালো ফিলিস্তিন দূতাবাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ অক্টোবর ২০২৫, ১২:৩১

গাজার ওপর ইসরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে পাঠানো ‘গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা’-তে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, শিক্ষক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম।

এই সাহসী অভিযানে অংশগ্রহণ করায় বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাস তাকে গর্বের সঙ্গে সম্মান জানিয়েছে।

বৃহস্পতিবার ফিলিস্তিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে বিশ্বব্যাপী পরিচিত শহিদুল আলমের এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি নিজেই এ ঘোষণা দেন। একই সঙ্গে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর উদ্দেশ্য এবং গাজায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে নিজের অবস্থানও স্পষ্ট করেন।

শহিদুল আলম বলেন, গাজা ২০০৭ সাল থেকে ইসরায়েলি অবরোধের মুখে। সেখানে মানুষ ভয়াবহ দুর্ভিক্ষ ও নির্বিচার হত্যার শিকার হচ্ছে, যা বিশ্ববাসীর প্রতিবাদ সত্ত্বেও অব্যাহত রয়েছে। এই বাস্তবতা বিশ্বমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। তাই, মিডিয়ার মাধ্যমে বিশ্বজনমত গড়ে তুলতেই এই মিডিয়া ফ্লোটিলা যাত্রা করছে।

তিনি আরও বলেন, ‌আমি এককভাবে যাচ্ছি না। আমার সঙ্গে রয়েছে বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন। এই লড়াই কেবল একটি অঞ্চলের জন্য নয়, এটি মানবতার পক্ষে লড়াই। আমরা যদি ব্যর্থ হই, তবে মানবজাতিই পরাজিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর