শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় রণতরী ফুজিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১৬:২৭

চীনের নৌবহরে তৃতীয় রণতরী হিসেবে যুক্ত হয়েছে ফুজিয়ান। এটি কয়েক ধরনের যুদ্ধবিমান বহনে সক্ষম। রণতরীর নিয়ন্ত্রণভার নৌবাহিনীর কাছে হস্তান্তরকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। গত বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের সমুদ্রবন্দরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

চীনের গণমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে।

সম্প্রতি চীনের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের উদ্যোগ হাতে নেন শি। ফুজিয়ানের নৌবহরে যুক্ত হওয়ার বিষয়টিকে এ উদ্যোগে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শি দক্ষিণ চীন সাগরে আধিপত্য প্রতিষ্ঠা ও তাইওয়ানের সঙ্গে চলমান অস্থিরতায় বাড়তি সুবিধা পেতে নৌবাহিনীর আধুনিকায়ন করতে চান।

অনুষ্ঠানের পর শি জিনপিং ফুজিয়ানে আরোহণ করেন। তাঁকে রণতরীটির যুদ্ধ-সক্ষমতা সম্পর্কে তথ্য দেওয়া হয়। পাশাপাশি, ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেমের নির্মাণ ও কার্যকারিতা নিয়েও তাঁকে ব্রিফ দেওয়া হয়। সরকারি গণমাধ্যম সিসিটিভির প্রকাশ করা ছবিতে বন্দরের অনুষ্ঠানে শি ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অন্যান্য শীর্ষ নেতাকে যোগ দিতে দেখা যায়।

নৌ আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্ব চলছে। বিশ্লেষকরা মনে করেন, ফুজিয়ান এ লড়াইয়ে চীনকে বেশ খানিকটা এগিয়ে নিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর