শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শাকিব খানের সিনেমায় জ্যাকি শ্রফ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৫:৫৮

ঢালিউড অভিনেতা শাকিব খান মানেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা। 'সোলজার' সিনেমার আলোচনার মাঝেই আবার নতুন করে সিনেমার খবর। শুটিং শুরু হয়েছে‘প্রিন্স’ সিনেমার। এ সিনেমা নিয়েও শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা। যার ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে, কিং খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের শক্তিমান বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। এ খবরে শাকিব ভক্ত ও সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। খবর যদি সত্যি হয়, তবে এটি বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটির কাজ নাকি চলছে জোরেশোরে। প্রযোজনা সূত্রের ঘনিষ্ঠ একটি মহল জানিয়েছে, জ্যাকি শ্রফের অংশগ্রহণ নিয়ে নির্মাতা দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে শাকিব খান আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও একটি সূত্র জানিয়েছে— এবারের গল্প, নির্মাণ ও কাস্টিং সবকিছুই আলাদা করে ভাবা হচ্ছে। বড় চমক থাকছে ‘প্রিন্স’ সিনেমায়।

এ সিনেমার প্রযোজক দলও নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই দেশের তারকা একসঙ্গে কাজ করলে দর্শকের আগ্রহ বেড়ে যায়। এ সিনেমা সেদিকেই যাচ্ছে।

উল্লেখ্য, বলিউড অভিনেতা জ্যাকি শ্রফকে সর্বশেষ দেখা গেছে ‘জওয়ান’ ও ‘মাস্তান’ সিনেমায়। এবার যদি তিনি শাকিব খানের সঙ্গে পর্দা শেয়ার করেন, তবে এটি হবে বাংলাদেশের দর্শকদের জন্য একটি বড় চমক।

এদিকে সিনেমার নির্মাতা দিদার জানিয়েছেন, ‘প্রিন্স’ সিনেমাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তার শুভকামনা পাওয়ার পর থেকেই সিনেমা ঘিরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নেটিজেনদের অনেকে বলছেন, ‘নিশ্চয়ই ‘প্রিন্স’ হতে যাচ্ছে এমন এক সিনেমা, যা বদলে দেবে বাংলা চলচ্চিত্রের ধারা।

উল্লেখ্য, শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৬ সালের ঈদ উৎসবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর