শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যাত্রাবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, নারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৫, ১৫:৩৫

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে চোর সন্দেহে নির্যাতনের শিকার কিশোর বাপ্পি (১৫) মারা গেছে। গত মঙ্গলবার গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে তাকে মারধর করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় রাস্তায় ফেলে রেখে গেলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ বাপ্পির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

এর আগে বাপ্পির মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। অভিযুক্তদের মধ্যে ফৌজিয়া রওশন আক্তার প্রীতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত বাপ্পি বাগেরহাটের শরণখোলার কদমতলা গ্রামের রিকশাচালক শাহজাহান ও কারখানাকর্মী পারুল বেগমের ছেলে। সে ধোলাইপাড়ের প্রেমগলিতে বাবা-মায়ের সঙ্গে থাকত। সেও একই কারখানায় কাজ করত।

বাপ্পির বড় ভাই পারভেজ জানান, মঙ্গলবার গভীর রাতে স্থানীয় কাপশি রাসেল, মোল্লা শুভ ও শাকিব তাদের বাসায় এসে অভিযোগ করে, বাপ্পি এক বাসা থেকে টাকা ও প্রিপেইড কার্ড চুরি করেছে। এরপর তারা বাপ্পিকে জোর করে মীরহাজীরবাগের আবু হাজী মসজিদ গলির এক বাড়ির নিচতলার ‘ক্লাব ঘরে’ নিয়ে যায়।

সেখানে রাতভর বাপ্পিকে পেটানো হয়। বুধবার সকালে তাকে আবার বাসায় এনে চুরির জিনিসপত্র চাওয়া হয়। কিছু না পেয়ে আবার নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়। বিকেলে নিস্তেজ অবস্থায় তাকে সড়কে ফেলে রেখে যায় অভিযুক্তরা। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বাপ্পির বাবা শাহজাহান বলেন, আমার ছেলে যদি অপরাধ করেও থাকে, তাহলে পুলিশের হাতে দিত। এমন নির্যাতনে মেরে ফেলল কেন?

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জুয়েল জানান, চোর সন্দেহে কিশোর বাপ্পিকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছিল। প্রাথমিকভাবে নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর