শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ৪৪০০ মিটার ওপর উড়ছে ছাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৫, ১৬:১১

দক্ষিণ-পশ্চিম জাপানের কাগোশিমা অঞ্চলের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে বিশাল অগ্ন্যুৎপাত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে এই ঘটনা ঘটে।

জাপানের কিয়োডো নিউজ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে অন্তত ৪ হাজার ৪০০ মিটার (১৪,৪৩৬ ফুট) উচ্চতা পর্যন্ত ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় স্থানীয় আবহাওয়া সংস্থা কাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি শহরে ছাই পড়ার পূর্বাভাস জারি করেছে। তবে কোনো হতাহত বা কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, গত বছরের ১৮ অক্টোবরের পর প্রথমবারের মতো ছাই ৪০০০ মিটার উচ্চতা ছাড়িয়ে গেছে। আগ্নেয়গিরির বড় বড় পাথর এদিক সেদিক ছিটকে যাচ্ছিল। তবে কোনো পাইরোক্লাস্টিক প্রবাহ পরিলক্ষিত হয়নি।

জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি 'সাকুরাজিমা' দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত। এটি ওসুমি উপদ্বীপের সঙ্গে সংযুক্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর