শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১১:১৫

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশ ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।

বিমানবন্দরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় বাণিজ্যবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও উপস্থিত ছিলেন।

দেশ ত্যাগের আগে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।
বাংলাদেশে অবস্থানকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ বৃদ্ধির বিষয়ে। সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেন, যার মধ্যে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক।

এ ছাড়া তিনি বিভিন্ন উপদেষ্টা, সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর