শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাইসাইকেল কিকে রোনালদোর অবিশ্বাস্য গোল

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১৪:০২

ফুটবলে বাইসাইকেল কিকে গোল করা নৈমিত্তিক কোনো ঘটনা নয়। এই দৃশ্য তাই নিয়মিত দেখাও যায় না। কিছু দিন বিরতি দিয়েই এই গোল করে কেউ কেউ আলোচনায় আসেন। কদিন আগে যেমন নেপালের বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী।

কিন্তু অন্যদের জন্য বাইসাইকেল গোল বিরল হলেও ৪০ পেরোনো এক ফুটবলারের জন্য এটি মোটেও কঠিন কিছু নয়। সেই ফুটবলারের নাম যে ক্রিস্টিয়ানো রোনালদো সেটি বোধহয় আলাদা করে বললেও হয়।

গতকাল রাতে আরও একবার সবাইকে বিস্মিত করে বাইসাইকেল কিকে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। যে বয়সে ফুটবল ছেড়ে বেশির ভাগ খেলোয়াড় অবসর–যাপন করেন, রোনালদো সেই বয়সে শরীরকে শূন্যে তুলে পিঠ মাটির দিকে রেখে আকস্মিক লাফিয়ে কাচির ফলার মতো পা বাড়িয়ে শট নিয়ে গোল করছেন। অবিশ্বাস্যই বটে!

সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে ম্যাচে দেখা গেছে রোনালদোর বাইসাইকেল কিকে গোল করার এই দৃশ্য। ম্যাচের যোগ করা সময়ের খেলা চলছিল তখন। ৩–১ গোলে এগিয়ে থাকা আল নাসরের জয় কেবলই সময়ের ব্যাপার। এমন সময় ম্যাচের ৯৬ মিনিটে আক্রমণে ওঠে আল নাসর। দলীয় আক্রমণে ডান প্রান্তে বক্সের বাইরে বল পান বদলিতে নামা নাওয়াফ বাওশাল।

বক্সে থাকা রোনালদোকে উদ্দেশ করে বল বাড়ান তিনি। উল্টো দিকে ফিরে রোনালদো তখন বাইসাইকেল কিকের প্রস্তুতিটা যেন নিয়েই রেখেছিলেন। টাইমিংটাও ছিল দারুণ। চেষ্টা করেও রোনালদোর শট ঠেকাতে পারেননি খালেজ গোলরক্ষক আন্থনি মারেজ। গোল করেই সতীর্থদের সঙ্গে রোনালদো ভাসেন উদ্‌যাপনের আনন্দে।

ম্যাচ শেষে এই গোলের ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রোনালদো। তবে ক্যাপশন নিজে না দিয়ে ভক্তদেরকেই দিতে বললেন। লিখেছেন, ‘বেস্ট ক্যাপশন উইনস’ অর্থাৎ ‘সেরা ক্যাপশনদাতাই জিতবে।’ রোনালদোর ডাকে সাড়া দিয়ে অনেকেই নিজেদের মতো করে ক্যাপশন দিয়েছেন।

একজন লিখেছেন, ‘যে বাইসাইকেল কিক নিন্দুকদের অদৃশ্য করে দিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘আকাশে ভাসিয়ে দেওয়া বলটির গন্তব্য শুধুই জালের ভেতর।’ অন্য একজনের ক্যাপশন ছিল এমন, ‘সবাইকে আবার মনে করিয়ে দিলেন যে এখনো মুকুটটিই তাঁর মাথায় মানায়।’ এমন আরও অনেক ক্যাপশনে ভরে গেছে রোনালদোর পোস্টের মন্তব্যের ঘর।

রোনালদোর বাইসাইকেল কিকে করা গোলের রাতে আল নাসর পেয়েছে সৌদি লিগে ৯ ম্যাচে নবম জয়। এই জয়ের পর শীর্ষে থাকা আল নাসরের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ২ নম্বরে থাকা আল হিলালের পয়েন্ট ২৩।

রোনালদোর আল নাসর পরের ম্যাচ খেলবে আগামীকাল রাতে এএফসি কাপে। এই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ তাজিকিস্তানের ক্লাব ইস্টিকলোল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর