শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শাবানাকে পর্দায় চুম্বন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৩, ১৩:৪৪

গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে কর্ণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজ়মি, বাঙালি অভিনেতা চূর্ণী গঙ্গোপাধ্যায় ও চোটা রায়চৌধুরী। ‘রকি অউর রানি...’ ছবিতে আলিয়া ও রণবীরের রসায়ন তো নজর কেড়েছে বটেই। পাশাপাশি, চোখে পড়েছে বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্র ও শাবানা আজ়মির সম্পর্কের সমীকরণও। পর্দায় তাঁদের চুম্বন নিয়েও কম আলোচনা হয়নি। ৮৭ বছর বয়সে এসে ক্যামেরার সামনে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। স্বামীকে পর্দায় এমন দৃশ্যে অভিনয় করতে দেখে কী বললেন স্ত্রী হেমা মালিনী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীকে প্রশ্ন করা হয় ধর্মেন্দ্র ও শাবানা অভিনীত এই দৃশ্যের বিষয়ে। প্রথমেই হেমার সাফ জবাব, তিনি এখনও ‘রকি অউর রানি...’ ছবিটি দেখেননি। তবে কি স্বামীর এই কাণ্ডের জেরেই ছবি না দেখার সিদ্ধান্ত নিয়েছেন হেমা? সেই প্রশ্নেরও উত্তরও হাসিমুখেই দিলেন তিনি। ড্রিম গার্লের কথায়, ‘‘আমার আসলে ছবির প্রিমিয়ারে যাওয়ার সময় হয়নি। তবে আমি সবার থেকে শুনেছি যে ছবিটা খুব ভাল হয়েছে। ধরমজিরও অনেক প্রশংসা শুনেছি। ওঁর জন্য ভীষণ আনন্দ হচ্ছে। ওঁ সব সময় ক্যামেরার সামনে থাকতে পছন্দ করেন। এই ছবিতে কাজ করে ওঁরও খুব ভাল লেগেছে।’’ হেমার মন্তব্য থেকেই স্পষ্ট, পেশাদারিত্বের সঙ্গে ব্যক্তিগত জীবনের সমীকরণকে গুলিয়ে ফেলতে রাজি নন তিনি।

নিজেও এক জন পেশাদার অভিনেত্রী হেমা। তবে দীর্ঘ দিন যাবৎ তাঁকে দেখা যায়নি বড় পর্দায়। কবে ফিরবেন ক্যামেরার সামনে? প্রশ্নের উত্তর দিতে গিয়ে হেমা জানান, কেউ তাঁকে তাঁর জন্য উপযুক্ত চরিত্রের প্রস্তাব দিলেই তিনি রাজি। তবে ক্যামেরার সামনে ফেরার জন্য একটি নির্দিষ্ট শর্তও রেখেছেন হেমা। বর্ষীয়ান অভিনেত্রীর অনুরোধ, তাঁকে যেন নেতিবাচক কোনও চরিত্রের জন্য না ভাবা হয়। তাঁর কথায়, ‘‘আমি নিজে নেতিবাচক মানুষ নই। আমি কারও খারাপও ভাবি না। আমি খল চরিত্রে অভিনয় করব কী ভাবে!’’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর