শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রানির প্রথম মৃত্যুবার্ষিকীতে থাকবে না কোনো আয়োজন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৩, ১৩:৪৯

আগামী ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে কোনো আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন তার ছেলে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর খবর, মায়ের মৃত্যুর দিবসটি অত্যন্ত নিভৃতে কাটাবেন রাজা তৃতীয় চার্লস।

শুক্রবার (৪ আগস্ট) ব্রিটিশ রাজপরিবার ও বাকিংহাম প্যালেসের মুখপাত্ররা বলেছেন, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন রাখছেন না রাজা। ঘরোয়াভাবেও কোনো আয়োজন করবেন না তিনি।

২০২২ সালের ৮ সেপ্টেম্বর মৃত্যু হয় সবচেয়ে বেশি সময় ব্রিটিশ মসনদে থাকা ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথের। তারপর ব্রিটেনের রাজা হন ৭৪ বছর বয়সী চার্লস।

রানির মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। তা ছাড়া রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিন হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর