শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ঢাকায় ‘মক ভোটিং’ আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫, ১৩:০৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা মাথায় রেখে পুরো প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করতে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (২৯ নভেম্বর) শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এই পরীক্ষামূলক ভোটগ্রহণ। এতে নারী-পুরুষ মিলিয়ে ৫০০ ভোটার অংশ নেবেন।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করতে হলে আগেভাগে বিভিন্ন ধাপের প্রস্তুতি পরখ করা জরুরি। মক ভোটিংয়ের ফলাফল দেখে কেন্দ্র বাড়ানো প্রয়োজন কি না, কোন জায়গায় সমন্বয় দরকার, ভোটকক্ষ বা জনবল বাড়াতে হবে কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ পরীক্ষামূলক ভোটগ্রহণে অংশ নেবেন সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া সম্প্রদায়ের সদস্য, প্রতিবন্ধী ব্যক্তিসহ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) প্রকল্পের ভোটাররা।

মক ভোটিং পরিচালনায় রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন ঢাকার আঞ্চলিক কর্মকর্তা; তার সঙ্গে থাকবেন দুজন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে ছয়জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। পাঁচটি কেন্দ্রে ১০ জন পোলিং অফিসার এবং ২০ জন কর্মকর্তা পোলিং এজেন্ট হিসেবে কাজ করবেন।

পর্যবেক্ষণে বিদেশি সংস্থা হিসেবে থাকবে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)। দেশি পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে বিবি আছিয়া ফাউন্ডেশন ও বিয়ান মনি সোসাইটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর