শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গাজীপুরে একদিনে ৩ স্থানে আগুন, পুড়ল গোডাউন ও বাড়িঘর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫, ১৫:১১

গাজীপুর জেলা ও মহানগরের তিনটি স্থানে একযোগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে শতাধিক বাসা, ঝুট ও তুলার গোডাউন পুড়ে গেছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘির উত্তরপাড় এলাকায় তিনটি টিনসেট কলোনিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও, এতে শতাধিক রুম পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ কোটি টাকার মতো, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নজর দীঘি এলাকায় ভোর রাতে একটি ঝুট গোডাউনে আগুন লেগে গোডাউনের সমস্ত মালামাল পুড়ে যায়।

এছাড়াও পুবাইলের মাঝুখান এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, আপনারা জানেন ঝুট গোডাউনের আগুন দ্রুত ছড়ায়। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে আসি, এসে দেখি আগুন ছড়িয়ে পড়েছে। পরে আমরা চেষ্টা করেছি আগুন যেনো না ছড়ায়, পরে আমরা চেষ্টায় সফল হয়েছি। এছাড়াও আরও দুটি স্থানে আগুন লাগে, আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর