শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম ৬ হাজার ডলার

খেলা ডেস্ক

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫০

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে টিকিট বিক্রির উন্মাদনা শুরু হয়েছে। প্রথম ধাপেই বিপুল সাড়া ফেলেছে এই প্রক্রিয়া। অক্টোবরের শুরুতে টিকিট বিক্রি শুরুর পর মাত্র কয়েক দিনের মধ্যেই ৪৫ লক্ষাধিক ফুটবলপ্রেমী আবেদন করেছেন লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পেতে। এখনো আনুষ্ঠানিকভাবে পুরো টিকিটের মূল্যের তালিকা প্রকাশ করেনি ফিফা। তবুও যেসব ভাগ্যবান সমর্থক লটারিতে টিকিট পেয়েছেন, তাদের অনেকেই অনলাইনে টিকিটের দাম প্রকাশ করছেন।

টিকিটের বিপুল দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। সাধারণ প্রবেশ টিকিট চারটি বিভাগে ভাগ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ৫৬০ মার্কিন ডলার (প্রায় ৬৯ হাজার টাকা) থেকে শুরু করে ২ হাজার ২৩৫ ডলার (প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা) পর্যন্ত। ফাইনাল ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের মূল্য ২ হাজার ৩০ ডলার (প্রায় আড়াই লাখ টাকা)। আর সবচেয়ে দামি টিকিটের মূল্য ৬ হাজার ডলার (প্রায় ৭ লাখ ৩৫ হাজার টাকা)।

হসপিটালিটি টিকিট এখনো বিক্রির জন্য উন্মুক্ত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে এটির মূল্য হবে অন্যান্য যে কোনো টিকিটের চেয়ে বহুগুণ বেশি। প্রতিযোগিতার প্রথম দিকের কিছু ম্যাচে, বিশেষ করে তুলনামূলক কম আকর্ষণীয় ভেন্যুগুলোতে ৬০ ডলার (প্রায় সাড়ে ৭ হাজার টাকা) মূল্যের টিকিট পাওয়া যাচ্ছে। তবে সেগুলো খুবই সীমিত সংখ্যায় বরাদ্দ।

ফিফার টিকিট বিক্রির তৃতীয় ধাপ শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। শেষ হবে ১৩ জানুয়ারি। এ সময় ভক্তরা নির্দিষ্ট ম্যাচ অনুযায়ী টিকিটের জন্য আবেদন করতে পারবেন। পরে জানানো হবে তারা নির্বাচিত হয়েছেন কি না। টুর্নামেন্ট ঘনিয়ে এলে বাকি থাকা আসনগুলো আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হবে। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম টুর্নামেন্টটি তিনটি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। ফলে টিকিটের চাহিদা রেকর্ড ছুঁয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর