প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০১
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার। আজ রোববার কমিশন সভা শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করবেন তারা।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আজ (রোববার) প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে। এটা সৌজন্য সাক্ষাৎ। এরপর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।’
চলিত সপ্তাহে তপশিল ঘোষণার কথা। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে।
২০২৪ সালের ২১ নভেম্বর শপথ নেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি। চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ। আর সচিব রয়েছেন আখতার আহমেদ।
মন্তব্য করুন: