শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৬

সীমান্তে নতুন উত্তেজনার জেরে প্রতিবেশী কম্বোডিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সোমবার ভোরে চং এন মা পাস এলাকায় কম্বোডীয় সেনাবাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করে এ হামলা চালায় থাই প্রতিরক্ষা বাহিনী।

থাইল্যান্ডের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারি এক বিবৃতিতে জানান, হামলার লক্ষ্য ছিল কম্বোডীয় সেনাদের আর্টিলারি ও মর্টার মজুতকেন্দ্র যেগুলো থাই সেনা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে ব্যাংকক।

তিনি আরও জানান, রোববার কম্বোডীয় বাহিনীর হামলায় একজন থাই সেনা নিহত ও দু’জন আহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই বিমান হামলা চালানো হয়েছে।

অন্যদিকে কম্বোডীয় সেনা সদরদফতরের আইএসপিআর এক পৃথক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় ভোর ৫টা ৪ মিনিটে থাই বিমান বাহিনী তাদের সেনা স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয় গত কয়েকদিন ধরে থাই বাহিনী ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে, আর সোমবারের হামলাও সেই ধারাবাহিকতার অংশ।

এ হামলায় কম্বোডিয়ার কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রোববার দুপুর ২টা ১৫ মিনিটে সি সা কেত প্রদেশের থাই সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনাবাহিনী। এতে দু’জন থাই সেনা আহত হন। এরপর পাল্টা গুলি চালায় থাইল্যান্ড। প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয় সংঘাত।

পরে উত্তেজনা বাড়লে সীমান্তবর্তী থাইল্যান্ডের চার প্রদেশ—বুরি রাম, সুরিন, সি সা কেত ও উবন রাতচাথানি—থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় থাই কর্তৃপক্ষ। সিএনএনের তথ্য অনুযায়ী, সীমান্তের কাছাকাছি বসবাসকারী প্রায় ৭০ শতাংশ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববারই থাইল্যান্ড জাতিসংঘে অভিযোগ জানায়, কম্বোডিয়া গোপনে বড় এলাকা জুড়ে থাই ভূখণ্ডে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে, যেগুলোর বিস্ফোরণে থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন। বিষয়টি তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছিল ব্যাংকক।

সীমান্ত-ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘ ১৫ বছরের যুদ্ধবিরতি ভেঙে গত জুলাইয়ে সংঘাতে জড়িয়েছিল থাইল্যান্ড-কম্বোডিয়া। টানা পাঁচ দিনের সংঘাতে ৩২ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছিলেন। বাস্তুচ্যুত হয়েছিলেন দুই লাখের বেশি মানুষ।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হস্তক্ষেপে যুদ্ধবিরতি শুরু হলেও রোববারের সংঘাত সেই শান্তি-সমঝোতাকে নতুন করে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর