শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স বেড়েছে ৪২%

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৫, ১১:২১

চলতি মাসেও প্রবাসী আয়ে উচ্চপ্রবাহ বজায় রয়েছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রবাসীরা ৮৮ কোটি ডলার সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে আসে ৬২ কোটি ডলার। এ হিসাবে প্রথম সাত দিনে বেশি এসেছে ২৬ কোটি ডলার বা ৪২ দশমিক ২১ শতাংশ। গত নভেম্বর মাসে ২৮৯ কোটি ডলারের রেমিট্যান্স ছিল গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ১ হাজার ৩৯১ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে আসে এক হাজার ১৭৫ কোটি ডলার। এ হিসাবে রেমিট্যান্স বেড়েছে ২১৬ কোটি ডলার; যা ১৮ দশমিক ৩৯ শতাংশ। গত অর্থবছর রেকর্ড ২০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় দেশে আসে। আগের অর্থবছরের তুলনায়; যা ৬৪২ কোটি ডলার বা ২৬ দশমিক ৮৩ শতাংশ বেশি।

অর্থ পাচারে কড়াকড়ির কারণে হুন্ডিপ্রবণতা কমে প্রবাসী আয়ের বড় অংশই আসছে ব্যাংকিং চ্যানেলে। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রাপ্রবাহ বেড়ে ডলারের দর ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে স্থিতিশীল আছে। আবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে বেড়ে গত বৃহস্পতিবার বিপিএম৬ অনুযায়ী ২৬ দশমিক ৮১ বিলিয়ন ডলার হয়েছে। আর কেন্দ্রীয় ব্যাংকের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ রয়েছে ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ সরকার পতনের আগে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নামে। ২০২১ সালের আগস্টে অবশ্য রিজার্ভ ছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর