শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রাজবাড়ীতে মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৩

রাজবাড়ীতে সদর উপজেলার বসন্তপুরহাটের নজর আলী কেন্দ্রীয় জামে মসজিদে রাতের আঁধারে দানবাক্সের তালা কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান জানান, মসজিদের পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ২টা ৪৭ মিনিটে দুই যুবক হেঁটে এসে প্রথমে দানবাক্সের পাশে থাকা লাইট জ্বালায়। এরপর তারা দানবাক্সের তালা কেটে টাকা চুরি করে চলে যায়।

তিনি বলেন, দানবাক্সটি সাধারণত ১০–১৫ দিনের ব্যবধানে খোলা হয়। এতে সাধারণত ৫–৭০০ টাকা পাওয়া যায়। শেষবার ১০ দিন আগে তালা খোলা হয়েছিল, তখন প্রায় ৫০০ টাকা ছিল। ধারণা করা হচ্ছে, এই ১০ দিনের মধ্যে চোরেরা প্রায় ৫০০–৭০০ টাকা চুরি করেছে।

হাফেজ মাওলানা আরও জানান, মসজিদের দানবাক্সে এর আগেও তিন–চারবার চুরির ঘটনা ঘটেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর