শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:১০

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। আজ বুধবার সকালে নগরের কোতোয়ালি থানার সিআরবি এলাকায় তারা এই মিছিল করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সিআরবি এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দল হাতে ব্যানার নিয়ে মিছিল করছেন। তাঁদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ জাগছে’ স্লোগান দিতে দেখা যায়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘মিছিলের বিষয়টি আমরা যাচাই করে দেখছি। এখনো কাউকে আটক করা যায়নি।’

এর আগে গত ২৯ নভেম্বর নগরের চটেশ্বরী এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল বের করে। সেখানে টহলে থাকা পুলিশ সদস্যরা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি। এই ঘটনায় ১ ডিসেম্বর চকবাজার থানা-পুলিশের ৪ সদস্যকে প্রত্যাহার করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর