শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় হতাহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫

যুক্তরাষ্ট্রের কেনটাকি স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত এবং আরও একজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির অবস্থা বেশ গুরুতর। হামলাকারী সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তবে ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার ফ্রাঙ্কফোর্ট পুলিশ বিভাগ জানিয়েছে, ‌‘একজন সক্রিয় বন্দুকধারীর’ হামলার খবর পেয়ে কর্মকর্তারা তাৎক্ষণিক সাড়া দেন এবং ক্যাম্পাসে সুরক্ষা নিশ্চিত করা হয়। কিছু সময়ের জন্য পুরো এলাকা লকডাউন রাখা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে যে, এখন আর সেখানে কোনো হামলার হুমকি নেই।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, এই বন্দুক হামলার ঘটনা কোনো গণহত্যার ঘটনা নয় বরং বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আজ কেন্টাকি স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন এবং দুঃখের বিষয় হলো তাদের মধ্যে অন্তত একজনের আর বেঁচে থাকার সম্ভাবনা নেই। তবে তার এই পোস্টের পর একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন, এটি কোনো গণহত্যার ঘটনা নয়... সন্দেহভাজন বন্দুকধারীকে এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। এটি ভীতিকর হলেও, চলমান কোনো হুমকি নেই বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর