শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট অবরোধ তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬

ঢাকার ফার্মগেট মোড় অবরোধ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সড়কে অবস্থান নেয় কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের মূল ফটকের সামনে গিয়ে বিক্ষোভ করে শতাধিক শিক্ষার্থী। এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেয়।

এ সময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজারও মানুষ।

শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

কলেজের প্রধান শিক্ষিকা ঘটনাস্থলে আসছেন জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ চেষ্টা করছে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার। বুধবার প্রধান শিক্ষিকার দেওয়া বিবৃতিতে অসন্তোষ জানিয়ে শিক্ষার্থীরা আজকের কর্মসূচিতে নেমেছে।’

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

এতে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫) ও হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তাদের অবস্থার অবনতি হলে সাকিবুল হাসানকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সে মারা যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর