শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যার কারণে ভারত দলে জায়গা হয়েছিল শচীনের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৪

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কীভাবে সাবেক ভারতীয় ক্রিকেটার গুরশরণ সিংয়ের আত্মত্যাগের কারণে তিনি ভারত দলে সুযোগ পান। ইরানি কাপের ‘রেস্ট অফ ইন্ডিয়া’ দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে, যখন শচীনের ব্যক্তিগত রান ছিল ৮৫।  দল নয় উইকেট হারিয়েছে, তখন ভাঙা হাতে গুরশরণ সিং ব্যাট করতে নামেন। রাজ সিং দুঙ্গারপুরের অনুরোধে গুরশরণ সিং এমন ত্যাগ স্বীকার করেন, যা শচীনের প্রথম সেঞ্চুরি করতে সহায়তা করে এবং পরবর্তীতে তাকে ভারতীয় দলে সুযোগ পেতে সাহায্য করে।

শচীন টেন্ডুলকার বলেন, গুরশরণ সিংয়ের ভাঙা হাতে ব্যাট করা মানসিকতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। তার ত্যাগের কারণেই আমি ভারত দলে আসতে পেরেছি।

এছাড়াও, শচীন স্মৃতিচারণ করেন যে, তিনি গুরশরণকে একটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, গুরশরণ অবসর নিলে তার বেনিফিট ম্যাচে অবশ্যই অংশ নেবেন। এই প্রতিশ্রুতিটি ১৫ বছর পর পূরণ করেন শচীন, যখন গুরশরণ বেনিফিট ম্যাচ খেলতে যাচ্ছিলেন।

শচীন বলেন, যা প্রতিশ্রুতি দিয়েছি, তা রেখেছি। এই স্মৃতিগুলো আজও আমাকে আবেগে ভাসিয়ে তোলে। গুরশরণ সিংয়ের এই আত্মত্যাগ এবং শচীনের প্রতিশ্রুতি-পরিপালন ক্রীড়াজগতের জন্য এক গুণী শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর